ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে একটি শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে ৩ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় অঞ্চলে বড় এবং বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো অবিলম্বে সবাইকে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এক জরুরি বার্তায় উল্লেখ করেছেন যে মিন্দানাওয়ের কিছু উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই সুনামির প্রভাব পড়তে শুরু করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সাধারণ জনগণকে সুনামির সতর্কতা মেনে চলার এবং প্রয়োজনে উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশিকা অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় : ০৮:৫৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬