ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চার বছর বয়সী দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেলে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর সোনাখুলী গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আসফিয়া (৪) বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়েছিল। তারা সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিবাকর অধিকারী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনআইডির তথ্য চুরি: জয়-পলকসহ সংশ্লিষ্টদের নথিপত্র চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬