ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু: জামায়াত আমিরের গভীর শোক প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ জন শ্রমিকের প্রাণহানি এবং বহু মানুষের হতাহত ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির।

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, একটি কর্মমুখর কারখানায় এমন আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। নিহত কর্মজীবী মানুষেরা ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের পরিবারগুলো আজ চরম অসহায়ত্বের সম্মুখীন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে, যারা আগুনে দগ্ধ ও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

জামায়াত আমির আশা প্রকাশ করেন যে, কারখানার ভেতরে এখনো যারা আটকে আছেন, তাদের চীন সরকার দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হবেন এবং তাদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, আমরা আশা করি চীন সরকার ও সে দেশের জনগণ এই বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছুরিকাঘাতে কিশোর নিহত: তদন্ত শুরু

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু: জামায়াত আমিরের গভীর শোক প্রকাশ

আপডেট সময় : ০২:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬