ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টিকে সাম্প্রদায়িক উসকানি হিসেবে মনে করা হলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, এটি মূলত জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট একটি ঘটনা এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই প্রতিমা ভাঙচুরের এই নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় অনিল চন্দ্র রায়ের পরিবারের সঙ্গে লক্ষ্মীচরণ রায়ের পরিবারের প্রায় পৌনে ৭ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সম্প্রতি লক্ষ্মীচরণ রায় সেই জমি জাকির হোসেন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। এ নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে প্রশাসন উভয় পক্ষকে আলোচনার প্রস্তাব দিয়ে বিরোধপূর্ণ জমিতে যেতে নিষেধ করে। তবে বুধবার অনিল চন্দ্র ও তার লোকজন সেই জমিতে চাষ করতে গেলে জাকির হোসেন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সংঘর্ষের পর কয়েক মাস আগে স্থাপিত একটি অস্থায়ী মন্দিরের কালীমূর্তি ভেঙে জাকির হোসেনের হাতে ধরিয়ে দিয়ে ভিডিও করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হাসপাতালে ভর্তি

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ০১:৩৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬