খাগড়াছড়িতে টানা বৃষ্টির কারণে পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া ৭৮ জন পর্যটককে জরুরি প্রয়োজন বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে নৌকা ও ভেলায় করে তাদের সাজেক ত্যাগ করানো হয়।
তবে, সড়কের ওপর জমে থাকা পানি না নামা পর্যন্ত অন্যান্য পর্যটকদের সাজেকেই অবস্থান করতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কের যান চলাচল স্বাভাবিক হলেই পর্যায়ক্রমে আটকে পড়া বাকি পর্যটকদেরও নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
রিপোর্টারের নাম 
























