ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিসিবি সভাপতি হয়ে তামিমের বার্তা: ‘বাপের দোয়া’ নয়, চাই ‘ক্রিকেটের দোয়া’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে জয়লাভের পর নিজের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রথম সংবাদ সম্মেলনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ও কড়া বার্তা দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বর্তমান বোর্ডকে অনেকেই রসিকতা করে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে সম্বোধন করেন। তামিম তার বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না’, যা তার নতুন কর্মদিশার ইঙ্গিত বহন করে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং কঠিন লড়াইয়ের পর জয়ী হয়ে তামিম জানান, এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে একাধিক আসনে খুব অল্প ভোটের ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনে প্রচণ্ড পরিমাণ কনটেস্ট হয়েছে। আপনি দেখেন একজন এক ভোটে হেরে গেছে।’ এই ফলাফলকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়েও খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের যে সম্মানহানি হয়েছে, তা আমি একা ঠিক করতে পারব না, এখানে সবার সাহায্য দরকার।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘আজকের নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোবে।’

ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা হবে না বলেও কঠোর অবস্থান জানান তামিম। তিনি বলেন, ‘ক্রিকেটের ওপর কোনো কিছু স্যাক্রিফাইস করা হবে না। আমি যা-ই পদক্ষেপ নিই, আমি নিশ্চিত আপনারা জানতে পারবেন।’ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও কাজের উদ্দেশ্য নিয়ে তামিম আরও বলেন, ‘ব্যক্তিগত পরিচয় যা-ই থাকুক না কেন, আমার কাছে কার কী ইন্টেনশন সেটাই মুখ্য।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ী সুমনকে গুলি করে হত্যা

বিসিবি সভাপতি হয়ে তামিমের বার্তা: ‘বাপের দোয়া’ নয়, চাই ‘ক্রিকেটের দোয়া’

আপডেট সময় : ০৯:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬