ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিশ্বকাপের সবচেয়ে দামি টিকিট প্যাকেজ বিক্রি হলো ৪৯ কোটি টাকায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল টিকিট প্যাকেজটি বিক্রি হয়েছে প্রায় ৪৯ কোটি ২২ লাখ টাকায়। ৪০ লাখ মার্কিন ডলারের এই প্যাকেজটি শুধুমাত্র আমন্ত্রিত বিশেষ ক্লায়েন্টদের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং এটি ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।

এই বিশেষ প্যাকেজের ক্রেতা ও তার অতিথিরা ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তে মাঠে প্রবেশের অনন্য সুযোগ পাবেন। তারা মাঠের একদম মাঝামাঝি জায়গায় সামনের সারির ছয়টি আসনও পাবেন। কাস্টমাইজড ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নাইটসব্রিজ সার্কেল’ এই প্যাকেজটি বাজারে এনেছিল।

নাইটসব্রিজ সার্কেলের প্রেসিডেন্ট স্টুয়ার্ট ম্যাকনিল বলেন, ‘২২ বছর ধরে এই বাজারে কাজ করছি, আর এই বিশ্বকাপে আমার জন্য সবচেয়ে বড় বিস্ময় হলো— টাকায় এখন প্রায় সবকিছুই কেনা সম্ভব।’ অতিধনীরা ব্যক্তিগত জেটে করে আয়োজক শহরগুলোতে পৌঁছান এবং সেখান থেকে হেলিকপ্টার বা বিলাসবহুল লিমোজিনে করে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে আসনে বসেন।

অন্যান্য লাক্সারি ট্রাভেল এজেন্সি যেমন ‘ম্যাগমা গ্লোবাল’-এর তথ্যমতে, দুজনের জন্য সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজের মূল্য ২৫ হাজার থেকে ৭৫ হাজার ডলার (প্রায় ৩০ থেকে ৯০ লাখ টাকা), যার মধ্যে পাঁচ তারকা হোটেল ও বিজনেস ক্লাস ফ্লাইট অন্তর্ভুক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের আধিপত্য, সেমিফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা এগিয়ে

বিশ্বকাপের সবচেয়ে দামি টিকিট প্যাকেজ বিক্রি হলো ৪৯ কোটি টাকায়

আপডেট সময় : ১২:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬