ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

জেট ফুয়েলের দামে স্বস্তি, লিটারে কমলো ১৫ টাকার বেশি

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা, যা আগের ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫ টাকা ৬৭ পয়সা কম।

রবিবার (৭ জুন) বিইআরসি এই নতুন দর ঘোষণা করে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির মূল্য ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার এবং সংশ্লিষ্ট পরিবহন ব্যয় বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২৩ মে জেট এ-১ জ্বালানির প্রতি লিটারের মূল্য ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল।

বিইআরসির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারদর ও সংশ্লিষ্ট ব্যয় বিবেচনা করে প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

জেট ফুয়েলের দামে স্বস্তি, লিটারে কমলো ১৫ টাকার বেশি

আপডেট সময় : ০৫:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬