ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে ঐক্যবদ্ধ

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশল নিয়ে দেশটির সকল জ্যেষ্ঠ কর্মকর্তা ঐক্যবদ্ধ। আলোচিত প্রস্তাব বা চুক্তির খসড়া নিয়ে মতপার্থক্যের কোনো সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

ইরানের শুল্ক প্রশাসন পরিদর্শনের সময় আরেফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি সুস্পষ্ট ও সমন্বিত পন্থা অনুসরণ করেছে। তিনি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আলোচনায় একটি নির্দিষ্ট কৌশল ছিল এবং এ বিষয়ে সব কর্মকর্তাদের মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

আরেফ আরও উল্লেখ করেন যে, বর্তমান যুদ্ধ এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যবান শিক্ষা লাভ করেছে, যা তাদের ভবিষ্যৎ নীতি নির্ধারণে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে ঐক্যবদ্ধ

আপডেট সময় : ০৩:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬