মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার ছয় সন্তান এবং স্ত্রী জেনিফার হেগসেথকে সঙ্গে নিয়ে সরকারি সফরে ফ্রান্সে পৌঁছেছেন। ডি-ডে’র ৮২তম বার্ষিকী এবং ১৯৪৪ সালের ৬ জুন নরম্যান্ডির সৈকতে সংঘটিত আক্রমণের স্মরণে হাজার হাজার মার্কিন সেনাকে সম্মান জানাতে শুক্রবার তিনি এই সফরে যান।
তবে, পুরো পরিবারকে নিয়ে সরকারি সফরে যাওয়ায় তার ব্যক্তিগত সুরক্ষা দলের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার একজন বর্তমান ও দুজন সাবেক কর্মচারী এই তথ্য নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ডিভিশন (সিআইডি) এর একজন সাবেক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘পুরো একটি পরিবারকে নিয়ে এমন সফর আমি আগে কখনো দেখিনি।’
হেগসেথের একজন মুখপাত্র জানিয়েছেন যে, প্রতিরক্ষামন্ত্রী তার পরিবারের ভ্রমণের খরচ বহন করছেন। কিন্তু তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তাকর্মীদের খরচ এর অন্তর্ভুক্ত কিনা, তা তিনি নির্দিষ্ট করে বলেননি। এই বিষয়টি নিয়ে নিরাপত্তা মহলে গুঞ্জন শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 




















