ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে ইরানের আরো দুটি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, তারা হরমুজ প্রণালী এলাকায় ইরানের দুটি ড্রোন ভূপাতিত করেছে। সেন্টকমের মতে, ড্রোন দুটি ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করেছিল।

সেন্টকম আরো উল্লেখ করেছে যে, ‘ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে মার্কিন বাহিনী সর্বদা প্রস্তুত ও নিয়োজিত রয়েছে।’ এর আগে, শুক্রবার একই অঞ্চলে ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার এবং ইরানের রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল মার্কিন সেনাবাহিনী। সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের চারটি ড্রোন হরমুজ প্রণালীর দিকে ছোড়া হয়েছিল এবং পরবর্তীকালে গোরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়। তারা আরও জানায়, ইরানের ছোড়া ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে উঠেছিল এবং পরবর্তী হামলা ঠেকাতে রাডার স্থাপনায় হামলা করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও, সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনা সফল হয়নি। উভয় দেশই শান্তির জন্য প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় করছে, তবে প্রয়োজনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য প্রস্তুত থাকার ইঙ্গিতও দিয়েছেন নেতারা। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও প্রায়শই দুই পক্ষের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

হরমুজ প্রণালীতে ইরানের আরো দুটি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬