জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ বার্টোস ইসরাইলের প্রতি বিদ্বেষের অভিযোগ এনে সংস্থাটির তহবিল কাটার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, জাতিসংঘের মধ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ ইসরাইলের বিরুদ্ধে একটি অযৌক্তিক পক্ষপাতিত্ব কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বার্টোস উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে জাতিসংঘে ঐতিহাসিক সংস্কার সাধন করা সম্ভব হয়েছে, যার মধ্যে ৩ হাজার আমলাতান্ত্রিক পদ বিলুপ্ত করা এবং চলতি বছরের বাজেট থেকে ৫৭ কোটি ডলার কর্তন অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, জাতিসংঘের সংস্কার প্রক্রিয়া চলমান রাখার পাশাপাশি, যুক্তরাষ্ট্র এমন কোনো কাঠামো ভেঙে দিতে প্রস্তুত যা তাদের এবং ইসরাইলের বিরুদ্ধে অযৌক্তিক পক্ষপাতের জন্ম দেয়।
রিপোর্টারের নাম 




















