ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মার্কিন ভাবনা: ইরানের জব্দকৃত সম্পদ দিয়ে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ

ভবিষ্যতে ইরানের সম্ভাব্য হামলায় উপসাগরীয় দেশগুলোর কোনো ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ হিসেবে তেহরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতকাজেও এই ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সূত্রগুলো জানায়, উপসাগরীয় মিত্র দেশগুলোতে ইরানের হামলায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি দলকে নির্দেশ দিয়েছেন।

এদিকে, এই তথ্য এমন এক সময়ে প্রকাশ পেল যখন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই জানিয়েছেন, শান্তিচুক্তি সম্পাদনের অন্যতম শর্ত হলো যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা।

বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং ইরানের জব্দকৃত সম্পদের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো কোনো ঐকমত্য হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

মার্কিন ভাবনা: ইরানের জব্দকৃত সম্পদ দিয়ে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ

আপডেট সময় : ১১:০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬