ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

গাজায় নিহত ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে স্কটল্যান্ডে আবেগঘন স্মরণসভা

গাজায় ইসরাইলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্ক স্টেডিয়ামের বাইরে এক মর্মস্পর্শী স্মরণসভার আয়োজন করেছে ‘রেড কার্ড গ্লাসগো’ নামের একটি সংগঠন। স্কটল্যান্ডের জাতীয় স্টেডিয়ামের প্রধান প্রবেশপথে এই সংহতি সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা নিহত ফিলিস্তিনি খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করছেন। পাশাপাশি, নিহতদের স্মরণে ফুটবল, জার্সি, জুতা ও ফিলিস্তিনি স্কার্ফ প্রদর্শন করে সংহতি প্রকাশ করছেন তারা।

আয়োজকেরা জানান, এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি ফুটবলারদের স্মৃতিকে সম্মান জানানো এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংঘাত ক্রীড়াঙ্গনে যে ভয়াবহ প্রভাব ফেলছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

গাজায় নিহত ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে স্কটল্যান্ডে আবেগঘন স্মরণসভা

আপডেট সময় : ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬