ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তীব্র পিপাসা ও পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) নাইজারের আগাদেজ প্রাদেশিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মালি থেকে নিজ দেশ নাইজারে ফিরছিলেন। যাত্রাপথে তাদের বহনকারী ট্রাকটি সাহারা মরুভূমির দুর্গম এলাকায় বিকল হয়ে পড়ে।

প্রশাসন জানায়, ঘটনাস্থলটি নাইজার-আলজেরিয়া সীমান্ত সংযোগ সড়কের কাছাকাছি এবং মালি সীমান্তঘেঁষা আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ট্রাকটির চালক ও সহকারীরা যানটি মেরামতের চেষ্টা করলেও ব্যর্থ হন। ফলে যাত্রীরা প্রচণ্ড গরমের মধ্যে মরুভূমিতে আটকা পড়ে যান।

স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, এলাকায় কোনো পানির উৎস না থাকায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। দীর্ঘ সময় তীব্র তাপদাহ ও পানিশূন্যতায় ভুগে একে একে প্রাণ হারান অধিকাংশ যাত্রী।

তবে এই দুর্ঘটনা থেকে দুজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। তারা প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকা শহরে গিয়ে প্রশাসনকে পুরো ঘটনার বিষয়ে অবহিত করেন।

খবর পাওয়ার পর আগাদেজ অঞ্চলের গভর্নর জেনারেল ইব্রা বুলামা ইসার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। উদ্ধারকারীরা সেখানে গিয়ে ট্রাকটির নিচে ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু মরদেহ দেখতে পান।

প্রশাসন জানিয়েছে, মরুভূমির প্রতিকূল পরিবেশ এবং স্বাস্থ্যগত ঝুঁকির কারণে নিহতদের ঘটনাস্থলের কাছেই গণকবরে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, সাহারা মরুভূমির এই অঞ্চল আফ্রিকা থেকে ইউরোপমুখী অভিবাসী ও শরণার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রাপথ। প্রতি বছরই তীব্র গরম, খাদ্য ও পানির সংকট এবং দুর্ঘটনার কারণে এই পথে বহু মানুষের মৃত্যু হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

আপডেট সময় : ০৩:০০:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬