ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফের উত্তপ্ত মণিপুর, সশস্ত্র হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) ভোরে সশস্ত্র হামলাকারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় একটি গ্রামে অগ্নিসংযোগ করে বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কাংপোকপি জেলার নিউ কেথিলেমানবি এলাকার লোইবোল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোর প্রায় ৪টা ১০ মিনিটে ভারী অস্ত্রে সজ্জিত একদল হামলাকারী গ্রামে প্রবেশ করে। এরপর তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। আকস্মিক এ হামলায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বহু ঘরবাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী। তবে তাদের আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহত তিনজন হলেন লেটখোঙ্গাম হাওকিপ, টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ। হামলার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৩ সালে মণিপুরে শুরু হওয়া জাতিগত সংঘাতের জেরে রাজ্যজুড়ে দীর্ঘ সময় ধরে সহিংসতা, প্রাণহানি এবং বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও শুক্রবারের হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

ফের উত্তপ্ত মণিপুর, সশস্ত্র হামলায় নিহত ৩

আপডেট সময় : ০১:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬