পোষা বিড়াল তার স্বাধীনচেতা স্বভাব এবং আদুরে আচরণের জন্য মানুষের প্রিয় সঙ্গী। এদের নিয়মিত বাইরে নেওয়ার প্রয়োজন না হলেও, মানুষের সান্নিধ্য এবং খেলাধুলা এরা ভীষণ পছন্দ করে। আজকের দিনটি মূলত বিড়ালপ্রেমীদের জন্য, যারা তাদের প্রিয় পোষা প্রাণীটিকে আলিঙ্গনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে পারেন।
গবেষণায় দেখা গেছে, বিড়ালের সংস্পর্শে থাকলে মানুষের মানসিক চাপ ও একাকীত্ব কমে এবং এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ কিছু জাতের বিড়াল, যেমন র্যাগডল, মেইন কুন, হিমালয়ান বা সিয়ামিজ প্রজাতি তাদের মালিকদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হয়। তাই আজকের দিনে আপনার প্রিয় বিড়ালটিকে একটু বাড়তি সময় দিন এবং তাদের সাথে আনন্দময় মুহূর্ত কাটান।
রিপোর্টারের নাম 

























