ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

স্মার্টফোন দ্রুত গরম হয়ে যাওয়ার কারণ ও মুক্তির উপায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে একটি সাধারণ অভিযোগ হলো কথা বলার সময় ফোন অস্বাভাবিক গরম হয়ে যাওয়া। অনেক সময় এই উত্তাপ এতটাই বেড়ে যায় যে ফোনটি কানে ধরে রাখা কঠিন হয়ে পড়ে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কিছু কারিগরি ত্রুটি ও ভুল ব্যবহারের কারণেই মূলত এই সমস্যা তৈরি হয়।

ফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল। সিগন্যাল যখন দুর্বল থাকে, তখন ফোনটি নেটওয়ার্কের সাথে সংযোগ বজায় রাখতে অতিরিক্ত শক্তি ব্যয় করে, যা প্রসেসর ও ব্যাটারির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এছাড়া কল চলাকালীন ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকা বিভিন্ন অ্যাপ ও দীর্ঘ সময় ধরে কথা বলাও ফোন উত্তপ্ত হওয়ার পেছনে ভূমিকা রাখে।

গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় পারিপার্শ্বিক তাপমাত্রাও এক্ষেত্রে বড় প্রভাব ফেলে। বিশেষ করে ফোনের সঙ্গে মোটা বা ভারী ব্যাক কাভার ব্যবহার করলে ভেতরে উৎপন্ন তাপ বাইরে বের হতে পারে না। এই সমস্যা থেকে বাঁচতে দীর্ঘ সময় কথা বলার ক্ষেত্রে লাউডস্পিকার বা ইয়ারফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ফোন শরীর থেকে দূরে থাকে এবং উত্তাপের অস্বস্তি থেকে রেহাই পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

স্মার্টফোন দ্রুত গরম হয়ে যাওয়ার কারণ ও মুক্তির উপায়

আপডেট সময় : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬