ইরানে বার্ষিক মুদ্রাস্ফীতির হার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের ভয়াবহতাকে মনে করিয়ে দিচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কায় দেশটির অর্থনীতি চরম অস্থিতিশীল হয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতোমধ্যে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও অর্থনৈতিক কষ্টের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে পণ্য ও সেবামূল্য পরিমাপক ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৭৭.২ শতাংশ বেড়েছে। ওষুধ, যাতায়াত ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের মুদ্রা রিয়ালের মান তলানিতে ঠেকেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে।
রিপোর্টারের নাম 

























