ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌযান চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকের শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ওই অঞ্চলে কোনো ধরনের একতরফা হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়্যা এই অবস্থান পরিষ্কার করেন।

সেনা মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির দক্ষিণে একটি অবৈধ করিডোর তৈরির চেষ্টা করছে, যা বিদ্যমান আন্তর্জাতিক সমঝোতার পরিপন্থী। তিনি বলেন, এই অঞ্চলের নৌযান চলাচল ও ট্রানজিট ব্যবস্থাপনার মূল দায়িত্ব ইরানের সশস্ত্র বাহিনীর ওপর ন্যস্ত এবং ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা এটি পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে বলে তিনি দাবি করেন।

সাক্ষাৎকারে আকরামি নিয়্যা আরও বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করে চললেও ওয়াশিংটন বারবার চুক্তি ভঙ্গের নজির স্থাপন করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের কোনো দ্বীপ বা সামরিক স্থাপনায় হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বিদেশি হস্তক্ষেপ বন্ধের ওপর জোর দেন এই ইরানি সামরিক কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬