কাতারের আধুনিকায়নের রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার এক বিবৃতিতে তিনি মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম বিশ্বের একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। তার নেতৃত্বে কাতার বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ হামাদ বিন খলিফা আল থানি শুধু কাতারের উন্নয়নই নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে বিশ্ববাসী একজন প্রজ্ঞাবান অভিভাবককে হারাল। জামায়াত আমির কাতারের রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করেন।
রিপোর্টারের নাম 

























