ভারত সফরে এসে দেশটির উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-আফগানিস্তান বাণিজ্য ও শিল্প বিষয়ক এক বৈঠকে তিনি দুই দেশের মানুষের মধ্যকার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।
আফগান মন্ত্রী তার বক্তব্যে বলেন, ভারতে এসে তার মনে হয়েছে তিনি নিজের দেশেই আছেন। ভারতীয় কর্মকর্তাদের আন্তরিক ব্যবহার এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি অভিভূত। তিনি মন্তব্য করেন যে, আফগানিস্তান ও ভারতের মানুষের ‘ডিএনএ’ অভিন্ন, যা দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নৈকট্যকেই প্রকাশ করে।
বৈঠকে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ওমারি তার প্রথম ভারত সফরে এমন চমৎকার অভ্যর্থনার জন্য ভারত সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের কৃষি ও বাণিজ্য খাতে সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে।
রিপোর্টারের নাম 

























