ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ইরানের হামলা নিন্দিত: উদ্বেগ প্রকাশ সৌদি আরব ও কুয়েতের

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ও কুয়েত। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের এসব হামলা নিরাপত্তা এবং নৌচলাচলের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজের ওপর বারবার হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, ইসলামি সহযোগিতা সংস্থার সনদ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের নিয়ম লঙ্ঘন করে।

এদিকে, উপসাগরীয় দেশ কুয়েতও ইরানের হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হামলাগুলো অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়াতে পারে এবং শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে। বিবৃতিতে কুয়েত তার নিরাপত্তা রক্ষা ও সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে বলে উল্লেখ করা হয়। ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার ও ওমানে হামলা চালিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা

ইরানের হামলা নিন্দিত: উদ্বেগ প্রকাশ সৌদি আরব ও কুয়েতের

আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬