বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে। মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়েছে, এখন থেকে প্রবাসীরা তাদের যেকোনো অভিযোগ এই সেলে জানাতে পারবেন।
মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল কাজ করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, ই-মেইলের পাশাপাশি পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ গ্রহণের ব্যবস্থা করা হবে। প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিতভাবে মন্ত্রী ও সচিবকে সে বিষয়ে অবহিত করা হবে।
রিপোর্টারের নাম 
























