ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার আন্তর্জাতিক দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। আন্তর্জাতিক পরিবেশক সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে সিনেমাটি মুক্তি পাবে।
পরিবেশনা সংস্থাটির আশা, আন্তর্জাতিক বাজারে ভালো সাড়া পাওয়া গেলে পরবর্তীতে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়ানো হবে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় একজন রকস্টারের উত্থান-পতন ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।
রিপোর্টারের নাম 






















