ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বিদেশি বিনিয়োগ নীতিমালা কঠোর ও আধুনিক করছে চীন

আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বহির্বিশ্বে বিনিয়োগ সংক্রান্ত নতুন নীতিমালা অনুমোদন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় পরিষদের স্বাক্ষরিত এই নতুন প্রবিধান আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। মূলত চীনের উচ্চমানের উন্মুক্তকরণ নীতি বাস্তবায়ন এবং বৈশ্বিক শিল্প ও সাপ্লাই চেইনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

৩৪টি ধারা সম্বলিত এই নতুন নীতিমালায় বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। চীন সরকার বাজারভিত্তিক নীতি অনুসরণ করে তাদের বিনিয়োগকারীদের বিদেশে কার্যক্রম পরিচালনায় পূর্ণ সহযোগিতা প্রদান করবে। সেই সঙ্গে পেশাগত প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থাগুলোর সমন্বয়ে বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরের ‘স্বঘোষিত রাজা’ জামাই ইয়াসিন, কীভাবে গড়ে উঠল সন্ত্রাসের সাম্রাজ্য?

বিদেশি বিনিয়োগ নীতিমালা কঠোর ও আধুনিক করছে চীন

আপডেট সময় : ০১:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬