ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

যৌন সহিংসতার ‘কালো তালিকা’য় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ

যুদ্ধকবলিত বা সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর অভিযোগে ইসরায়েলকে তাদের ‘কালো তালিকা’য় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতায় জড়িত দেশ ও সংস্থাগুলোর তালিকায় ইসরায়েলের বিভিন্ন সংস্থাকে যুক্ত করার ঘোষণা দিতে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থাটি।

এই তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে যোগ করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য আরও কয়েকটি ইসরায়েলি কর্তৃপক্ষকে ‘নজরদারি কাঠামোর’ আওতায় রাখা হয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিনি কারাবন্দি ও আটক ব্যক্তিদের ওপর ইসরায়েলি বাহিনীর নানাবিধ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণ ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে জাতিসংঘের এই পদক্ষেপ এলো।

বিভিন্ন মানবাধিকার ও সংবাদ সংস্থা গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং ইসরায়েলি কারাগারগুলোর ভেতর থেকে শত শত ফিলিস্তিনির সাক্ষ্য নথিভুক্ত করেছে। এসব সাক্ষ্যপ্রমাণে ফিলিস্তিনিদের গ্রেফতার, জিজ্ঞাসাবাদ এবং আটক রাখার সময় তাদের ওপর চালানো নির্যাতন ও যৌন নিপীড়নের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

যৌন সহিংসতার ‘কালো তালিকা’য় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ

আপডেট সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬