আমেরিকার বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার সকালে মার্কিন একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী আকাশযান ব্যবহার করে হামলা চালানোর পর এর জবাবে ভোর ৪টা ৫০ মিনিটে মার্কিন সেই বিমান ঘাঁটিটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়, যেখান থেকে ইরানের ওপর আক্রমণ করা হয়েছিল।
তবে ইরান সেই মার্কিন ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান বা নাম প্রকাশ করেনি। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করেছিলেন। ট্রাম্পের এই দাবির মাত্র চার দিন পরই পাল্টাপাল্টি এই হামলার ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 























