ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ থেকে চাঁদাবাজি: ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বাণিজ্যিক জাহাজ থেকে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগে ইরানের ‘গালফ স্ট্রেট অথরিটি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ওয়াশিংটনের দাবি, সংস্থাটি ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হয়ে চাঁদাবাজির একটি শাখা হিসেবে কাজ করছে।

মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের বিনিময়ে বাণিজ্যিক জাহাজগুলোকে ‘অবৈধ টোল’ দিতে এবং ‘স্পর্শকাতর’ তথ্য জমা দিতে বাধ্য করছে এই সংস্থাটি। আর এর মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি আইআরজিসির তহবিলে চলে যাচ্ছে।

এই বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানান, বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের ইরানি সামরিক বাহিনীর সর্বশেষ এই চেষ্টা প্রমাণ করে যে, দেশটির সরকারকে অর্থ সংকটে ফেলেছে তাদের অপারেশন ইকোনমিক ফিউরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ থেকে চাঁদাবাজি: ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬