পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মানুষকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।
বুধবার (২৭ মে) দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে ঈদ শুভেচ্ছার একটি বিশেষ এআই জেনারেটেড ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি লিওনেল মেসি, রদ্রিগো দে পল, হুলিয়ান আলভারেজ ও এমিলিয়ানো মার্টিনেজদের দেখা যায়। তারা সবাই ‘ঈদ মোবারক’ জানানোর পাশাপাশি ‘বাংলাদেশ আমরা তোমাদের ভালোবাসি’ বলে বার্তা দেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আর্জেন্টিনার প্রতি অভাবনীয় সমর্থন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সেই আবেগ থেকেই দেশটির সাধারণ মানুষ, ফুটবলার ও কর্মকর্তারা বাংলাদেশিদের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করে আসছেন। এরপর থেকে বিভিন্ন উৎসব ও জাতীয় দিবসে নিয়মিতভাবেই বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আসছে আর্জেন্টিনা।
রিপোর্টারের নাম 























