ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কোরবানির জন্য ঢাকা দক্ষিণে প্রস্তুত ৩৫৭টি স্থান, পরিচ্ছন্নতা জোরদারের উদ্যোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৩৫৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে এই স্থানগুলো চিহ্নিত করে তালিকা প্রকাশ করা হয়েছে। নগর কর্তৃপক্ষ নগরবাসীকে নির্ধারিত স্থানগুলোতে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টদের মতে, নির্দিষ্ট স্থানে পশু জবাই করা হলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, নির্দিষ্ট ও উন্মুক্ত জায়গায় কোরবানি দিলে বর্জ্য পরিষ্কার করা সহজ হয় এবং দ্রুত শহর পরিচ্ছন্ন করা সম্ভব হয়। ঈদের দিন কোরবানি শুরুর পর আট ঘণ্টার মধ্যে শহর থেকে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি নগরবাসীর প্রতি নির্ধারিত স্থানেই কোরবানি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

কোরবানির জন্য ঢাকা দক্ষিণে প্রস্তুত ৩৫৭টি স্থান, পরিচ্ছন্নতা জোরদারের উদ্যোগ

আপডেট সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬