সারা বছর কর্মব্যস্ততার কারণে প্রেক্ষাগৃহে গিয়ে অনেক আলোচিত চলচ্চিত্র দেখা হয়ে ওঠে না। তবে ঈদ এলেই সেই আক্ষেপ কিছুটা হলেও দূর হয় টেলিভিশনের পর্দায়। দর্শকদের ঈদ আনন্দকে আরও রঙিন করতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল জনপ্রিয় ও আলোচিত সব বাংলা সিনেমা নিয়ে সাজিয়েছে বিশেষ আয়োজন। অ্যাকশন, রোমান্স, পারিবারিক গল্প থেকে শুরু করে সুপারহিট বাণিজ্যিক চলচ্চিত্র—সব মিলিয়ে থাকছে বৈচিত্র্যময় আয়োজন।
ঈদের প্রথম দিন সকাল ১০টা ২০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি অভিনীত ‘হিরো— দ্য সুপারস্টার’। একই দিনে দুপুর ২টা ৩০ মিনিটে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ প্রচারিত হবে।
অন্যান্য চ্যানেলে, সকাল ১০টা ১৫ মিনিটে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীল চক্র’ এবং অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ থাকছে ঈদের বিশেষ আয়োজনে। বিকেল ৪টা ২০ মিনিটে জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ দেখার সুযোগ পাবেন দর্শকরা।
এছাড়াও, সকাল ১০টা ১০ মিনিটে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ এবং দুপুর ২টা ১০ মিনিটে জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা— দ্য ডন’ প্রচারিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে, শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত ‘দরদ’ সকাল ১০টা ১০ মিনিটে এবং প্রার্থনা ফারদিন দীঘি ও কারিনা কায়সার অভিনীত ‘৩৬-২৪-৩৬’ বিকেল ৪টা ২০ মিনিটে দেখা যাবে।
দুপুর ২টা ৩০ মিনিটে মাহিয়া মাহি ও ওম অভিনীত ‘অগ্নি-২’ এবং দুপুর ২টা ১০ মিনিটে রায়হান রাফী পরিচালিত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ থাকছে বিনোদনের তালিকায়। আরও থাকছে সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘দহন’, শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’, শাকিব খান ও দর্শনা বণিক অভিনীত ‘অন্তরাত্মা’, এবং শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘তুমি আমার মনের মানুষ’ সহ আরও অনেক জনপ্রিয় চলচ্চিত্র।
রিপোর্টারের নাম 

























