ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

এনডিইএ-এর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: নেতৃত্বে আবির ও সোহেল

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায় এবং কারিগরি সেক্টরের উন্নয়নে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন ‘ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স’ (এনডিইএ)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ১০১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে প্রকৌশলী মো. শেখ জামাল (আবির) আহ্বায়ক এবং প্রকৌশলী ফয়সাল আলম সোহেল সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আলী আশরাফ ও খাইরুল কবির সিপু মনোনীত হয়েছেন। প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে এই সংগঠনটি কাজ করবে বলে জানানো হয়েছে।

নতুন এই কমিটিতে সারা দেশের বিভিন্ন বিভাগের জন্য আলাদা বিভাগীয় সম্পাদকও নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও বরিশালসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর জন্য যোগ্য প্রতিনিধিদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পেশাজীবীদের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

এনডিইএ-এর ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: নেতৃত্বে আবির ও সোহেল

আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬