ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নোয়াখালীর ভাষায় গান নিয়ে হাজির কণ্ঠশিল্পী ঐশী

নোয়াখালীর মেয়ে হিসেবে নিজের আঞ্চলিক ভাষায় গান গাওয়ার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করেছেন কণ্ঠশিল্পী ঐশী। ‘নোয়াখাইল্যা মাইয়া’ শিরোনামে তার নতুন গানটি এরই মধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। নিজের শেকড়, ভাষা এবং সমসাময়িক সাউন্ডের মিশেলে তৈরি এই গানটি নিয়ে তিনি হাজির হয়েছেন।

ঐশী জানান, গানটি একেবারেই হুট করে তৈরি হয়ে যায়। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসেই তিনি গানটির কথা লিখে ফেলেন এবং সেখানেই সুর করেন। পরবর্তীতে ফাইনাল রেকর্ডিংয়ে আর কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি। ‘নোয়াখাইল্যা মাইয়া’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। বিট বাবা মিউজিক প্রোডাকশন করেছেন এবং র‌্যাপে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

গানটি প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগীতাঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। গানটির কয়েক সেকেন্ডের প্রমো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘বলিউড ধাঁচের গান’ হিসেবেও আলোচিত হয়েছে। এ বিষয়ে ঐশী বলেন, গানের কথাগুলো আঞ্চলিক হলেও টিউন হিপহপ ও পপ ঘরানার এবং মিউজিকে রয়েছে অ্যাফ্রো ও নানা ধরনের ফিউশন।

তিনি আরও বলেন, নোয়াখালীর মেয়ে হওয়ায় নিজের আঞ্চলিক ভাষায় গান করা তার জন্য বাড়তি আবেগের। সেই সঙ্গে গানটি নিজেই এক্সিকিউট করতে পারাটা ভীষণ আনন্দের। তিনি সবসময়ই ইউনিক কিছু করার চেষ্টা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার দুর্ধর্ষ গ্যাং লিডার নিহত

নোয়াখালীর ভাষায় গান নিয়ে হাজির কণ্ঠশিল্পী ঐশী

আপডেট সময় : ০৩:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬