ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিশ্বকাপ জয়ের প্রত্যাশা: টেকনাফে ‘ব্রাজিল-ব্রাজিল’ স্লোগানে মুখরিত সমর্থকরা

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফে। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে শত শত সমর্থক একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। সবুজ-হলুদ পতাকা, দলের জার্সি এবং ‘ব্রাজিল-ব্রাজিল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মেরিন ড্রাইভ সড়ক।

সোমবার দুপুরে উপজেলা গেট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর হয়ে মেরিন ড্রাইভের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। শত শত মোটরসাইকেলের এই বিশাল আয়োজন টেকনাফকে যেন এক উৎসবের নগরীতে পরিণত করে। বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তনের খবরে ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। সমর্থকরা বিশ্বাস করেন, এবার নেইমারের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ জিতবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা তাদের প্রিয় দলকে শুভকামনা জানান এবং নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করে তোলার ওপর জোর দেন। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা বিশ্বকে জানাতে চান যে টেকনাফেও ব্রাজিলের অসংখ্য সমর্থক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

বিশ্বকাপ জয়ের প্রত্যাশা: টেকনাফে ‘ব্রাজিল-ব্রাজিল’ স্লোগানে মুখরিত সমর্থকরা

আপডেট সময় : ০৪:০০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬