ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল: রাসেল রানা

পাঠকের হৃদয়ে রোমাঞ্চ জাগানো সেবা প্রকাশনীর কালজয়ী স্পাই চরিত্র ‘মাসুদ রানা’ এবার বড় পর্দায় আসছে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা অনিশ্চয়তা কাটিয়ে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি।

গতকাল (২৪ মে) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয় এবং আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দেওয়া হয়। এই অনুষ্ঠানে সিনেমার মূল চরিত্র ‘মাসুদ রানা’ অর্থাৎ অভিনেতা রাসেল রানা তাঁর দীর্ঘ যাত্রা ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

রাসেল রানা তাঁর বক্তব্যে বলেন, “আপনারা জানেন, মাসুদ রানা পড়ার ক্ষেত্রে অনেক সময় গোপনীয়তা অবলম্বন করতে হতো এবং মুরুব্বিদের কাছ থেকে কিছু বাধা আসত। আমার বাবাও আমাকে পড়তে দিতে চাইতেন না। তবে তিনি নিজেও মাসুদ রানার একজন বড় ভক্ত ছিলেন। আমি তাঁর কাছ থেকেই প্রথম মাসুদ রানার বইগুলো দেখতাম, যদিও নিজে তখন তেমন পড়তাম না। আমার আগ্রহ ছিল মূলত কিশোর উপন্যাস বা টিন উপন্যাসের প্রতি।”

তিনি জেমস বন্ডের প্রতি তাঁর ভালোলাগার কথাও উল্লেখ করেন। রাসেল রানা বলেন, “আমি জেমস বন্ডের অনেক বড় ভক্ত ছিলাম এবং তাঁর মুভিগুলো দেখেই বড় হয়েছি—পিয়ার্স ব্রসনান থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেইগ পর্যন্ত। যখন জানতে পারলাম যে বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স, বিসিআই-এর একজন এজেন্ট হলেন এই মাসুদ রানা, যিনি আমাদের দেশের জেমস বন্ড, তখন আমার আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। আমি তখন মাসুদ রানার সব বই পড়ার সিদ্ধান্ত নিই।”

‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তাঁর এই যাত্রার শুরুর কথা স্মরণ করে রাসেল রানা বলেন, “আমি বেশ কিছু বই পড়ার পর কয়েক বছর কেটে যায়। হঠাৎ একদিন ‘কে হবে মাসুদ রানা?’ রিয়েলিটি শো-এর খবর দেখি। আমি তখন সম্পূর্ণ অভিভূত হয়ে যাই। এত বড় মাসুদ রানা ভক্ত আমি, আর এই রিয়েলিটি শো-টি হচ্ছে মাসুদ রানাকে খুঁজে বের করার জন্য! আমার মনে হয়েছিল, এটাই সঠিক সময়।”

সকল প্রতিকূলতা জয় করার গল্প শুনিয়ে তিনি বলেন, “সবকিছু শেষ করে, প্রতিকূলতা পার করে, আমি অবশেষে নির্বাচিত হই। আমার বিশ্বাস ছিল যে আমি মাসুদ রানা হব। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, আমরা মুভিটা শুরু করি এবং ফাই…”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার দুর্ধর্ষ গ্যাং লিডার নিহত

‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল: রাসেল রানা

আপডেট সময় : ০৮:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬