ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নিউইয়র্কের মেয়রের সাথে শর্ট ফিল্মে অভিনয় করলেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের সাথে একটি শর্ট ফিল্মে অভিনয় করে আলোচনায় এসেছেন। প্রবাসী বাঙালিদের জীবন নিয়ে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড-২) শিরোনামের এই শর্ট ফিল্মে কাজের অভিজ্ঞতা নিয়ে জায়েদ খান একটি মজার ঘটনার কথা উল্লেখ করেন।

শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে জায়েদ খান বলেন, মেয়র এরিক অ্যাডামসের সাথে কাজ করাটা খুবই উপভোগ্য ছিল। তিনি বাংলাদেশি এবং মুসলমানদের ব্যাপারে খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেন। অভিনয়ের কিছু দৃশ্যে সমস্যা হলেও, জায়েদ খান এবং পরিচালক জন কবির তাকে সহায়তা করেন এবং অভিনয়টি সাবলীলভাবে সম্পন্ন হয়।

জায়েদ খান বলেন, বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউইয়র্কের মেয়রের ধৈর্য ও আন্তরিকতায় তিনি মুগ্ধ। এরিক অ্যাডামস অত্যন্ত ধৈর্য সহকারে এবং আনন্দচিত্তে একাধিকবার অভিনয় করেন, যা তাকে বিশেষভাবে স্পর্শ করেছে। এত বড় একজন জনপ্রিয় ব্যক্তিত্বের সাথে অভিনয় করার অভিজ্ঞতা ছিল অনন্য।

এই প্রজেক্টের পেছনে রুহিন হোসেন এবং মুশরাত শাহীন হোসেনের অবদানের কথাও স্মরণ করেন জায়েদ খান। তিনি জানান, ২০২১ সাল থেকে অ্যাডামস পরিবারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেখান থেকেই এই শর্ট ফিল্ম তৈরির ধারণা আসে। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ আগামী ২৭ মে রাত ৯টায় ‘ঠিকানা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

নিউইয়র্কের মেয়রের সাথে শর্ট ফিল্মে অভিনয় করলেন জায়েদ খান

আপডেট সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬