ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

পিরিয়ড সচেতনতায় ‘প্যাড আছে, লাগবে?’ – ফ্রেশ অনন্যার ব্যতিক্রমী উদ্যোগ

পিরিয়ড বা মাসিক নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে এবং সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের সহায়তা করতে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা। বিশ্ব মেন্সট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে এই ‘প্যাড আছে, লাগবে?’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি চালু করা হয়েছে।

প্রতি বছর ২৮ মে বিশ্বব্যাপী পালিত মেন্সট্রুয়াল হাইজিন ডে-কে সামনে রেখে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পিরিয়ড নিয়ে স্বাভাবিক আলোচনা তৈরি করা এবং প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাসনিম মোস্তফা বলেন, বাংলাদেশে এখনো অনেক নারী পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলতে পারে না এবং অনেকে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনের অভাবে স্বাস্থ্যঝুঁকিতে থাকে। তিনি চান পিরিয়ডকে ঘিরে থাকা অস্বস্তি ও সংকোচ দূর হোক, এবং কোনো নারী যেন তার স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার জন্য লজ্জাবোধ না করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা ও সচেতনতা ছড়িয়ে দিতে তারা বদ্ধপরিকর।

ক্যাম্পেইনের অংশ হিসেবে, নির্ধারিত ভেন্ডিং মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন কিনলে এবং ফ্রেশ অনন্যার অফিসিয়াল ফেসবুক পেজের ক্যাম্পেইন কনটেন্ট শেয়ার করলে, প্রতিষ্ঠানটি দেশের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করবে। রবিবার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ১৫ জুন পর্যন্ত চলবে। এছাড়া, আগামী ১ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যারাভ্যান কার্যক্রম পরিচালনা করা হবে। এই ক্যারাভ্যানটি উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, মোহাম্মদপুর, খিলক্ষেত, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বারিধারা, মহাখালী, তেজগাঁও, আগারগাঁও এবং শ্যামলীতে ঘুরে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। এ সময় মানুষকে পিরিয়ড ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার পাশাপাশি বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমও পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

পিরিয়ড সচেতনতায় ‘প্যাড আছে, লাগবে?’ – ফ্রেশ অনন্যার ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬