দেশে হামের প্রকোপ ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই মারা গেছেন ১০ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫২৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২৮ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। গত আড়াই মাসে দেশজুড়ে প্রায় ৬৪ হাজার শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ নজরদারি বাড়ানোর পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।
রিপোর্টারের নাম 

























