ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হাম প্রতিরোধে টিকার পাশাপাশি শিশুর পুষ্টির দিকে নজর দেওয়ার তাগিদ

দেশে হামের প্রকোপ বাড়ায় সরকার টিকাদান কর্মসূচি জোরদার করলেও আশানুরূপ মৃত্যু কমছে না। গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত হামের উপসর্গে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অপুষ্টিতে ভোগা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তারা হামে আক্রান্ত হয়ে সহজেই মৃত্যুর ঝুঁকিতে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু টিকা দিলেই হবে না, বরং শিশুর সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি। ছয় মাস বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি সহজপাচ্য ও পুষ্টিকর খাবার যেমন—ডিম, ডাল, সবজি দিয়ে খিচুড়ি, কলিজা এবং বাদাম ও শস্যের মিশ্রণে তৈরি খাবার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া মিষ্টি কুমড়া বা গাজরের মতো রঙিন শাকসবজি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শিশুর শারীরিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে হামের মতো সংক্রামক রোগ মোকাবিলা সহজতর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

হাম প্রতিরোধে টিকার পাশাপাশি শিশুর পুষ্টির দিকে নজর দেওয়ার তাগিদ

আপডেট সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬