শিশু রামিসা হত্যাসহ সারা দেশে চলমান ধর্ষণ, গুম, খুন ও মব সহিংসতার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধন শেষে নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তারা কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবিও জানান। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
রিপোর্টারের নাম 























