যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তি স্বাক্ষরিত হলে তা সম্পূর্ণরূপে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বজায় রেখেই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জিসোমিয়া (GSOMIA) ও আকসা (ACSA)-এর মতো সামরিক ও কৌশলগত চুক্তিগুলোর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এটি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়, বরং সামরিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে যেকোনো দেশের সঙ্গে চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থই হবে সরকারের প্রধান অগ্রাধিকার।
রিপোর্টারের নাম 























