জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনদর্শন বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সরকারপ্রধান। তিনি বলেন, কবির কালজয়ী কর্ম ও জীবনবোধ প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে নির্দেশনা দিয়েছেন তিনি।
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আইনের শাসন প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে বিচার ব্যবস্থাসহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সমাজ ও রাষ্ট্র থেকে মূল্যবোধের অবক্ষয় রোধে নজরুল ইসলামের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। এই সংকটময় সময়ে কবির জীবনী ও কর্ম আমাদের জন্য এক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
রিপোর্টারের নাম 























