ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

অভিন্ন নদীর ন্যায্য হিস্যা ও পানি অধিকার নিশ্চিতের দাবি

ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তঃসীমান্ত নদীর ন্যায্য পানিবণ্টন ও নদী রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, নদী বাঁচানো মানেই দেশ বাঁচানো। দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও নদী শুকিয়ে যাওয়ার ফলে কৃষি ও জনজীবনে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে পানি অধিকারকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে অববাহিকাভিত্তিক চুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া ১৬ মে ‘জাতীয় পানি অধিকার দিবস’ ঘোষণা, গঙ্গা ও তিস্তাসহ সব আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং যেকোনো বড় প্রকল্প গ্রহণের আগে জনপরামর্শ বাধ্যতামূলক করার মতো ১০ দফা দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

অভিন্ন নদীর ন্যায্য হিস্যা ও পানি অধিকার নিশ্চিতের দাবি

আপডেট সময় : ০৯:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬