ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদুল আজহায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কোস্টগার্ড

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ঢাকা, বরিশাল, ভোলা, মোংলাসহ দেশের গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরিঘাটগুলোতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

নৌপথে চুরি, ডাকাতি ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে নৌযানে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিআইডব্লিউটিএ-এর সাথে সমন্বয় করে কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা সম্পন্ন করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

ঈদুল আজহায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কোস্টগার্ড

আপডেট সময় : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬