সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সচিবের সই ছাড়াই প্রকল্প অনুমোদনের যে অভিযোগ তুলেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়কার অনিয়ম তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগও তুলেছেন তিনি।
প্রতিমন্ত্রীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এর কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, সচিবকে না জানিয়ে বা গোপনীয়তা রক্ষা করে কোনো প্রকল্প পাস করা অসম্ভব। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অনিয়মের কোনো প্রমাণ থাকলে তা জনসমক্ষে স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। পুরো বিষয়টি এখন প্রশাসনিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রিপোর্টারের নাম 























