ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দুই বছরে ঢাকাকে বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্য ডিএসসিসির

রাজধানী ঢাকাকে আগামী দুই বছরের মধ্যে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও জনগণের সমান অংশীদারিত্ব প্রয়োজন। রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ ও শহরের শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে তিনি মনে করেন।

নগর উন্নয়ন বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, বর্তমান সরকারকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। অস্থিরতা সৃষ্টি না করে নাগরিকদের মৌলিক সমস্যার সমাধানে সরকারকে সহযোগিতা করলে ইতিবাচক পরিবর্তন আসা সম্ভব।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশে ‘নজরুল চত্বর’ নির্মাণের ঘোষণা দেন। সেখানে একটি সমৃদ্ধ পাঠাগার ও গবেষণাকেন্দ্র থাকবে, যা আগামী ঈদের পর থেকেই নির্মাণ কাজ শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

দুই বছরে ঢাকাকে বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্য ডিএসসিসির

আপডেট সময় : ০৮:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬