ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঘুষ গ্রহণের দায়ে তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত

মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান ও ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়ন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ এবং ভিডিও প্রমাণ পাওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপরই বোর্ডের নিয়ম অনুযায়ী অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়। এই ধরনের দুর্নীতি ও অনিয়ম সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিমন্ত্রী নুরুল হক সাফ জানিয়ে দিয়েছেন, প্রবাসীদের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা হয়রানি বরদাশত করা হবে না। রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

ঘুষ গ্রহণের দায়ে তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৮:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬