দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের আসন্ন ঈদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা চিকিৎসাধীন রয়েছে, সেখানে জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কর্মস্থলে থাকতে হবে। তিনি আরও বলেন, ভ্যাকসিনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিতে হবে। রোগ প্রতিরোধের সক্ষমতা কমে গেলে টিকা নেওয়ার পরও সংক্রমণের ঝুঁকি থেকে যায়, তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।
রিপোর্টারের নাম 























