ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন। ৯০ বছর বয়সী এই বিশিষ্ট ব্যক্তি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে স্বাধীনতা যুদ্ধেও বিশেষ ভূমিকা পালন করেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই নেতা আমৃত্যু আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

আপডেট সময় : ০৮:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬